দৈনিক তরুন আলো

‎বেনাপোল আমড়াখালী ও আইসিপি সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

‎

‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৪টি ভারতীয় শাড়ি, ২টি থ্রিপিস, ৬টি কম্বল, ১৪টি চাদর, ৪ কেজি জিরা, ৩৪ প্যাকেট ফুসকা, ৯ কেজি কিসমিস এবং ৮৯৮টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

‎

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

‎বেনাপোল আমড়াখালী ও আইসিপি সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

‎

‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৪টি ভারতীয় শাড়ি, ২টি থ্রিপিস, ৬টি কম্বল, ১৪টি চাদর, ৪ কেজি জিরা, ৩৪ প্যাকেট ফুসকা, ৯ কেজি কিসমিস এবং ৮৯৮টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা।

‎

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

‎

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864