দৈনিক তরুন আলো

‎৪৯ বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎বুধবার (১৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

‎

‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১১২টি শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুচকা, ১১ কেজি কিশমিশ, ১১ প্যাকেট সন পাপড়ি, ৫৫০টি চকলেট এবং ১ হাজার ৬৪১টি কসমেটিকস সামগ্রী। আটক করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা।

‎

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‎৪৯ বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎বুধবার (১৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

‎

‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১১২টি শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুচকা, ১১ কেজি কিশমিশ, ১১ প্যাকেট সন পাপড়ি, ৫৫০টি চকলেট এবং ১ হাজার ৬৪১টি কসমেটিকস সামগ্রী। আটক করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা।

‎

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎

দৈনিক তরুন আলো

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন | যোগাযোগ: +880 1709-132963 দৈনিক তরুণ আলো কর্মকর্তা: +880 1877-731864 | বিজ্ঞাপনের জন্য: +88 01346-643008
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864