লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সামনে থেকে ডিবি পরিচয়ে রড বোঝাই ট্রাক ছিন্তাইয়ের ঘটনা মঙ্গলবার দিবাগত রাতে জামালপুর থেকে ৪জনকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। আটককৃতদের বাড়ি টাঙ্গাল জেলা বলে পুলিশ নিশ্চিত করেছে।
বিভিন্ন সুত্রে জানায়,নোয়াখালী জেলার জয়াগ এলাকার ট্রাক মালিক মিজানুর রহমানের মালিকানা ট্রাক ১৩ এপ্রিল সোমবার আবুল খায়ের কোম্পানীর ১৪ টন রড নিয়ে চালক মোঃ মামুন হোসেন রামগঞ্জ পৌরসভার সামনে অবস্থান নেয়। রডের মালিক আলমগীর কন্ট্রাক্টরের দোকান ও গোডাউন বন্ধ থাকায় রাত ১টা ৩০মিনিটে ট্রাকটি পৌরসভার গেইটের সামনে থামিয়ে চালক ট্রাকের ভিতর ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে ৪জনের গ্রুপ নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালককে ট্রাক থেকে নামিয়ে রডসহ ট্রাক নিয়ে যায়। খবর পেয়ে ট্রাকের রামগঞ্জ থানা বাদি হয়ে মামলা দায়ের করে এবং ট্রাকটি জামালপুরে পৌছেছে নিশ্চিত হয়ে রামগঞ্জ থানার পুলিশ নিয়ে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটি আটক করে জামালপুর থানা পুলিশের হেফাজতে রাখে। খবর পেয়ে ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে সড়কের শুভ হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ট্রাক ছিন্তাইর সাথে জড়িত ৪জনকে আটক করে রামগঞ্জ থানা নিয়ে আসে। ট্রাক চালক মামুন হোসেন ও রামগঞ্জ বাজার পাহারাদার মুনসুর আহম্মেদ বলেন, পুলিশে আটক ৪ জনই রডসহ ট্রাক নিয়ে যায়। রামগঞ্জ থানার ওসি মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী আটক ৪জনকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। জিঞ্জাসা শেষে তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন