সাংবাদিক সোহেল রানাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি: নিরাপত্তার জন্য থানায় জিডি
রাজধানীর পল্লবী থানাধীন সাগুফতা এলাকায় অবস্থানকালে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাংবাদিক সোহেল রানাকে হোয়াটসঅ্যাপে কল করে সাভার উপজেলার এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) বা ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে মেহেদী হাসান পরিচয় দিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা । এ বিষয়ে ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাংবাদিক সোহেল রানা পল্লবীর সাগুফতা এলাকায় অবস্থান করার সময় একটি অজ্ঞাতনামা নম্বর (০১৭৫৮০৭৮৭০৫) থেকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৮৪১৩৩২২৯০) কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে সাভার উপজেলার এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) বা ছাত্রশক্তির আহ্বায়ক হিসেবে 'মেহেদী হাসান' পরিচয় দিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তাকে ‘দেখে নেওয়া’ এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। হুমকির এই ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তার পরিবার চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ভুক্তভোগীর আশঙ্কা, সাভার উপজেলার এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) বা ছাত্রশক্তির আহ্বায়ক মেহেদী হাসান সাংবাদিক সোহেল রানার যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতিসাধন কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে ভুক্তভোগী দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সাংবাদিক সোহেল রানা জানান, আমি তাকে চিনিনা বা তার সঙ্গে আমার আগে কোনো দিন কথাও হয় নাই। কেন হটাৎ করে আমার হোয়াটস অ্যাপে হুমকি প্রদান করল আমার বোধগম্য নই। সাংবাদিকদের নিরপেক্ষ ভাবে কাজ করা বর্তমান হুমকির মুখে। ভবিষ্যতে তার কোনো ধরনের ক্ষতি হলে বিষয়টি যেন পূর্ব থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে থাকে, সেজন্য তিনি ঘটনাটি থানায় রেকর্ডভুক্ত করার উদ্যোগ নিয়েছেন। বর্তমানে বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) নং১৮৯৩- ১৯/১১/২০২৬ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন