গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে চাঁদাবাজির ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফুটেজ ডিলিট করার অভিযোগ উঠেছে কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বালাসী ঘাটে চরাঞ্চলে চলাচলকারী নৌকা ও সাধারণ যাত্রীদের কাছ থেকে অবৈধ টোলের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজ সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা মেলে।
বিকেলে চরাঞ্চল থেকে আসা এক নৌকার মাঝির কাছে অভিযুক্ত পক্ষের লোকজন অবৈধ টোল দাবি করে। মাঝি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত গাইবান্ধার স্টাফ রিপোর্টার মোঃ রেজাদুল ইসলাম রেজা মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ শুরু করেন। অভিযোগ, এ সময় কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পরিচয় দেওয়া মদনের পাড়ার নজরুলের ছেলে জন ওই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন। পরে ফোনে থাকা ভিডিও ফুটেজ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে দেন।
ভুক্তভোগী সাংবাদিক রেজাদুল ইসলাম রেজা বলেন, "চরাঞ্চলের নিরীহ মানুষদের ওপর এ ধরনের জুলুম, চাঁদাবাজি ও সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভিডিও করতে গেলে আমাকে ধাক্কা দেওয়া হয়, অকথ্য ভাষায় গালাগালি ও ভয়ভীতি দেখানো হয়।"
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, বালাসী ঘাটে এ ধরনের চাঁদাবাজি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা জনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, "অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন