দৈনিক তরুন আলো

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী নাফ নদী এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। বুধবার (১ জুলাই ২০২৬) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে নাজিরপাড়া এলাকা দিয়ে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) নির্দেশনায় নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলু গোলা পোস্টসংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সকাল প্রায় ১১টার দিকে তিন ব্যক্তি জেলের ছদ্মবেশে মাছ ধরার অভিনয় করে মাদকের চালান নিয়ে বেড়িবাঁধের দিকে আসছিল। বিজিবির সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে একজনকে ঠেলা জালসহ আটক করা হয়। তবে অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি আজিজুল হক (৩৮)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ ডেলপাড়া গ্রামের হোসেন আহমদের ছেলে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার ও সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক নির্মূলে গোয়েন্দা কার্যক্রম, প্রযুক্তিগত নজরদারি, নিয়মিত স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক আসামি ও জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শট কইরা বানাইয়া দেন

আপনার মতামত লিখুন

দৈনিক তরুন আলো

বুধবার, ০১ জুলাই ২০২৬

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ১

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এমডি সিফাত হোসাইন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক তরুন আলো https://dailytarunalo.com/ সম্পাদক ও প্রকাশক এমডি : সিফাত হোসাইন https://www.facebook.com/share/1GNdTjcmxp/ অফিস ঠিকানা: ইম্পেরিয়াল আইরিশ কিংডম, লেভেল-০২ পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা-১২১২.! যোগাযোগ : +880 1877-731864