মোল্লাহাটে মসজিদের ইমামের বিরূদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ
বাগেরহাটের মোল্লাহাটে ৪ নং কুলিয়া ইউনিয়নের চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা মসজিদের ইমাম মাফিজ খন্দকার (২৬) নামে এক মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাফিজ ইমামতির পাশাপাশি মক্তবে শিশুদের পাঠদান করতেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
ভুক্তভোগী এক শিশুর পরিবার অভিযোগ করে বলেন, ওই ইমাম তার শিশু ছেলেকে জোরপূর্বক বলাৎকার করেছেন। তার অভিযোগ, আরও অনেক শিশু একইভাবে নির্যাতনের স্বীকার হয়েছে। এমনকি অভিযুক্ত ব্যক্তি নিজে নির্যাতনের পাশাপাশি এক শিশুকে দিয়ে অন্য শিশুর ওপরও একই ধরনের অপরাধ করিয়েছেন। তিন দিন আগে তার ছেলেসহ দুই শিশুকে নির্যাতনের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন বলে তিনি জানতে পারেন। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলে ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
ওই মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল সরদার বলেন, শিশু-কিশোররা মাফিজ হুজুরকে হাতেনাতে আটক করার পর তিনি মোবাইল ফোনে তাকে কল করে তওবা করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন। খবর পেয়ে তিনি মসজিদে গিয়ে দেখেন, ছেলেরা তাকে আটকে রেখেছে। পরে তাদের সরিয়ে দিলে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন বলে দাবি করেন তিনি। এরপর থেকে তাকে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে।
সাইফুল সরদার আরও বলেন, অভিযুক্তের বিচারের দাবিতে মঙ্গলবার মসজিদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অভিযুক্ত ব্যক্তি ওই বৈঠকে উপস্থিত না হয়ে বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারপরও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।মসজিদ কমিটির সভাপতি সিকদার নাসির উদ্দিনসহ কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও একই ধরনের অভিযোগ ও বক্তব্য দিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাফিজ খন্দকারের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন